শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজশাহীমাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর বার্তা ওসি মাসুমা মুস্তারীর
শিরোইলে বোয়ালিয়া পুলিশের গণসচেতনতামূলক প্রচারণা

মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর বার্তা ওসি মাসুমা মুস্তারীর

favicon
স্টাফ রিপোর্টার :

শিরোইল বাস টার্মিনাল এলাকায় মাদক, জুয়া ও ছিনতাই প্রতিরোধে স্থানীয় জনগণ ও পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখছেন বোয়ালিয়া থানার ওসি মাসুমা মুস্তারী।

রাজশাহী মহানগরীকে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইমুক্ত রাখতে প্রো-অ্যাকটিভ পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান ও গণসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নগরীর ব্যস্ততম শিরোইল বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় এ বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারীর প্রত্যক্ষ নেতৃত্ব ও উপস্থিতিতে এ অভিযান এবং জনসচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অভিযান ও প্রচারণাকালে ওসি মাসুমা মুস্তারী স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ পথচারীদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তিনি অপরাধ দমনে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে হ্যান্ডমাইকে বক্তব্য দেন। ওসি মাসুমা মুস্তারী বলেন, “মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার এবং গোটা সমাজের জন্য এক মারাত্মক অভিশাপ। মাদকাসক্তি তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে সমাজে অপরাধপ্রবণতা বাড়ায়, আর জুয়া ডেকে আনে পারিবারিক কলহ ও অপূরণীয় আর্থিক ক্ষতি। সমাজ থেকে এই ব্যাধি সমূলে উৎপাটন করতে শুধুমাত্র পুলিশের অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ।”

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিরোইল বাস টার্মিনালসহ বোয়ালিয়া থানা এলাকার কোথাও মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি কিংবা ছিনতাইকারীর কোনো ধরনের স্থান হবে না। অপরাধ নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী আরও জানান, একটি নিরাপদ ও মাদকমুক্ত নগরী গড়তে আইন প্রয়োগের পাশাপাশি জনসম্পৃক্ততামূলক সচেতনতা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধীদের যে কোনো তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি সাধারণ নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ আগস্ট ২০২৬
দৈনিক উপচার