বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদকলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেল ট্র্যাজেডি

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেল ট্র্যাজেডি

প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের
favicon
স্টাফ রিপোর্টার :

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ঘটা এক আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক দেবাশীষ দত্তসহ তাঁর পরিবারের চার সদস্যের মৃত্যুর সংবাদে পুরো কুষ্টিয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বহুতল ওই হোটেলটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-দৈনিক আজকের কাগজ ও নাগরিক টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা শাম্মী (৩৬), দুই বছরের শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৮)। কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এই চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক ও নিকটাত্মীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান সাংবাদিক দেবাশীষ দত্ত। ব্যাঙ্গালুরুতে চিকিৎসা সম্পন্ন করার পর গত ১৮ আগস্ট বিমানযোগে তাঁরা কলকাতায় পৌঁছান এবং ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে রাত্রিযাপন করেন। ১৯ আগস্ট (গতকাল) তাঁদের কুষ্টিয়ায় নিজ বাড়িতে ফিরে আসার কথা ছিল। তবে এই আকস্মিক ট্র্যাজেডি তাঁদের সেই ফেরা চিরতরে কেড়ে নিয়েছে। দম্পতির ৬ বছর বয়সী কন্যা সন্তানকে অবশ্য দাদির কাছে কুষ্টিয়ার বাড়িতেই রেখে যাওয়া হয়েছিল, যা তাকে এই আকস্মিক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছে।

নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার চেয়ারম্যান গলি এলাকার বাসিন্দা ছিলেন এবং তাঁর শ্বশুর আকরাম আলী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডর (ওজোপাডিকো) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, যিনি মেয়ের চিকিৎসার সঙ্গী হিসেবে ভারতে গিয়েছিলেন। কুষ্টিয়া প্রেস ক্লাবের দীর্ঘদিনের পরিচিত ও সক্রিয় এই সাংবাদিক নেতার আকস্মিক প্রয়াণে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজে গভীর শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ আগস্ট ২০২৬
দৈনিক উপচার