সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমনির্বাচনরাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি

রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি

রাসিক ও জেলা পরিষদ প্রশাসককে স্মারক ম্যাগাজিন হস্তান্তর
favicon
স্টাফ রিপোর্টার :-
রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সংগঠনটির চার দশক (৪০ বছর) পূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ ‘স্মারক ম্যাগাজিন’ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ।

​সাক্ষাৎকালে উপস্থিত অতিথি ও সংবাদকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং রাজশাহী নগর ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। অতিথিরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার সমৃদ্ধ ইতিহাসের প্রশংসার পাশাপাশি তরুণ লেখকদের গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব, সাধারণ সম্পাদক জুবায়ের জিসান, সাবেক সভাপতি মনির হোসেন মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ সোয়েব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী পরশ এবং কার্যনির্বাহী সদস্য রাফাসান আলম সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।

রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার