শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদএমপি প্রার্থীদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা: ডিএমপি কমিশনার

এমপি প্রার্থীদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা: ডিএমপি কমিশনার

favicon
উপচার ডেস্ক :-

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। এ সময় ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ উঠে এলে কমিশনার প্রার্থীদের নিরাপত্তা জোরদারের বিষয়টি উল্লেখ করেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নিরাপত্তা নিয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি যেন না থাকে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত পরিচয় প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও এখনো সম্পূর্ণ হয়নি। আশা করা যাচ্ছে, খুব দ্রুতই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেন ডিএমপি কমিশনার।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের এমপি প্রার্থী ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার