মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদত্রয়োদশ সংসদ নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল ইসি

favicon
উপচার ডেস্ক :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালত কর্তৃক ফেরারি বা পলাতক ঘোষিত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে সরকারি লাভজনক পদে থাকা ব্যক্তি, ঋণখেলাপি এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারি বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিরাও নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারাবেন। শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী আদালত দ্বারা ফেরারি বা পলাতক আসামি হিসেবে ঘোষিত কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ ছাড়া প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের অধীনে লাভজনক পদে থাকা ব্যক্তিরা প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।

ইসি জানায়, কোনো কোম্পানির পরিচালক বা ফার্মের অংশীদার ব্যক্তি যদি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত পরিশোধে ব্যর্থ হন, তবে তিনি প্রার্থী হতে পারবেন না। কৃষিকাজের জন্য নেওয়া ক্ষুদ্র কৃষি ঋণ ছাড়া অন্যান্য ঋণের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের দিনের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি কিংবা অন্য কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হবেন। প্রতিটি মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত হলফনামা এবং সর্বশেষ কর বছরের আয়কর রিটার্নের কপি দাখিল করা বাধ্যতামূলক বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

লাভজনক পদ সংক্রান্ত ব্যাখ্যায় ইসি জানায়, প্রজাতন্ত্র, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ অথবা সরকারের ৫০ শতাংশের বেশি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পদে থাকা ব্যক্তি প্রার্থী হতে পারবেন না। একইভাবে উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রসহ সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা বিদেশে বাংলাদেশের মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের প্রার্থী হতে হলে নির্ধারিত প্রক্রিয়ায় পদত্যাগ করতে হবে।

আরপিও অনুযায়ী, কোনো ব্যক্তি একসঙ্গে তিনটির বেশি সংসদীয় আসনে প্রার্থী হতে পারবেন না। কেউ তিনটির বেশি আসনে মনোনয়ন দিলে তার সব মনোনয়নপত্র বাতিল হবে।

নির্বাচনী ব্যয় সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য প্রার্থী বা তাঁর নিয়োজিত এজেন্টকে তফসিলি ব্যাংকে পৃথক হিসাব খুলতে হবে এবং ব্যক্তিগত ব্যয় ছাড়া সব নির্বাচনী খরচ ওই হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী, তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী (ফরম-২০) এবং প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী (ফরম-২১) মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপত্তি নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার