সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে বেকারী মালিকদের বিভাগীয় সভা টেকসই শিল্প গড়ায় ঐক্যের আহ্বান

রাজশাহীতে বেকারী মালিকদের বিভাগীয় সভা টেকসই শিল্প গড়ায় ঐক্যের আহ্বান

favicon
তাইরান আবাবিল হাসান :

রাজশাহীতে বেকারী শিল্পের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতিতে বেকারী শিল্প একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ খাত। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে সংগঠনের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই যে কোনো সংকট মোকাবিলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। 

রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। 

সভাপতির বক্তব্যে সেলিম রেজা বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ব্যবসা পরিচালনা করা অত্যন্ত জরুরি। তবে কোথাও অনিয়ম বা অবিচার হলে তা সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সহ-সভাপতি ও নওগাঁ জেলা বেকারী মালিক সমিতির সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু এবং যুগ্ম সম্পাদক ও জয়পুরহাট জেলা বেকারী মালিক সমিতির সভাপতি শামীম নাজির আহমেদ। 

এছাড়াও বক্তব্য দেন রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার, উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং বিশাল ফুড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী মাহবুব আলম। 

সভায় জানানো হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা রয়েছে। তবে আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীর বিষয়ে সমিতি কোনো ধরনের সহযোগিতা করবে না বলেও স্পষ্ট করা হয়। 

বক্তারা অভিযোগ করেন, অনিয়মের অভিযোগে অতিরিক্ত ও অযৌক্তিক জরিমানা ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে পাঁচ লাখ টাকা জরিমানার ঘটনাকে ‘বিচারের নামে অবিচার’ হিসেবে উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়।  
এছাড়া সভায় নিরাপদ খাদ্য উৎপাদন, ব্যবসায়িক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং সংগঠনের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ব্যবসায়ীরা সংগঠিত থাকলেই তাদের অধিকার রক্ষা করা সম্ভব এবং বেকারী শিল্পের ভবিষ্যৎ নিরাপদ ও টেকসই করা যাবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৬ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার