শনিবার , ১৬ মে ২০২৬
হোমজাতীয়ইসিতে ৪৬৯ প্রার্থীর আপিল, শুনানি শুরু শনিবার

ইসিতে ৪৬৯ প্রার্থীর আপিল, শুনানি শুরু শনিবার

favicon
উপচার ডেস্ক :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে ও মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আবেদন জমা পড়েছে। শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) একক দিনে ১৭৬টি আপিল জমা পড়ে। 

ইসিতে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়। এরপর শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হবে শুনানি। প্রতিদিন ৭০টি আবেদনের শুনানি করবে ইসি। 

নির্বাচন কমিশন জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে এবং ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরের দিন, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার