মুহূর্তেই মরণফাঁদে এনসিপি নেতা!
রাজশাহীতে এনসিপির চলমান ও উদ্ভূত অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে দলটির রাজশাহী জেলা শাখা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজশাহী এনসিপিকে জড়িয়ে যে “নোংরামি” করা হচ্ছে, এটি আর বরদাশত করা হবে না। “জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত হয়নি অন্য কারও মাধ্যমে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য কর্মীর শ্রম, ঘাম ও ত্যাগের মধ্য দিয়েই এ সংগঠন দাঁড়িয়েছে। দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। অন্যথায় সেই কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এবং রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।”
এরপর সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু,জেলা এনসিপির সদস্য আব্দুল বারী ও বৈষম্য বিরোধী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহানের মোটরসাইকেল লক্ষ করে একটি মাইক্রোবাস চাপা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হচ্ছে।
এতে তারা গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তাদের মোটরসাইকেলে মাইক্রোবাস চাপা দেয়ার চেষ্টাকে তারা সন্দেহ করছেন ইচ্ছাকৃতভাবে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।
এবিষয়ে প্রশাসনের তদন্তের দাবি করেছেন রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মো:মোবাশ্বের আলী। তিনি বলেন,তাদের চারটি মোটরসাইকেল অনেকক্ষণ থেকে ফলো করছিলেন বলে শুনতে পেরেছি। এটা তাদের জন্য উদ্বেগজনক বিষয়। আমরা এবিষয়ে থানায় মামলা করবো এবং সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।