মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › জাতীয় › পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

favicon
উপচার ডেস্ক :-
পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী
‘ছবি সংগৃহীত’

পার্শ্ববর্তী দেশের মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় ফেরার অপচেষ্টা চালাচ্ছে পতিত ফ্যাসিস্ট শক্তি-এমন কঠোর মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণ তাদের সেই নৈরাজ্য ও ষড়যন্ত্রের অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিগত শাসনামলের দুর্নীতি ও অর্থ পাচারের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরে দেশের ব্যাংকিং খাতের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করতে চায়। তাদের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা এবং দুবাইয়ে গড়ে তোলা সম্পদের পাহাড়ে বসে আবারও বিলাসী জীবনযাপন করার স্বপ্ন দেখছে। তবে দেশের সচেতন নাগরিকরা আজ জেগে উঠেছে এবং তাদের সেই লুটপাট ও বিলাসিতার ‘সুখের স্বর্গে’ আর কখনোই ফিরে যাওয়ার সুযোগ হবে না।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির যেকোনো অপতৎপরতা রুখে দিতে বাংলাদেশের সাধারণ মানুষ আজ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। রাজপথের আন্দোলনের মতোই জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে। বিগত দিনে দলের এই নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে রাজপথে দলের জন্য কাজ করেছেন। তারা নেতৃত্বে থাকলে মহানগর বিএনপি আগামীতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতে যত গভীর ষড়যন্ত্রই হোক না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় তা সফলভাবে মোকাবিলা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।