মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদদেশে ফিরলে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় বিচারের মুখোমুখি হবে

দেশে ফিরলে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় বিচারের মুখোমুখি হবে

favicon
উপচার ডেস্ক :-

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করলে তিনি আইনানুযায়ী পূর্ণ নিরাপত্তার সঙ্গেই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, বিচার চলাকালে আইন অনুযায়ী একজন নাগরিক হিসেবে তার যেসব অধিকার রয়েছে, সেগুলো তিনি পুরোপুরি ভোগ করবেন এবং পরবর্তীতে আদালত যে সিদ্ধান্ত দেবেন তা সবাইকে মেনে নিতে হবে।

​মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব মন্তব্য করেন।

​সংবাদ সম্মেলনে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গে উত্থাপিত প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান জানান, যে কেউ দেশে ফিরে বিদ্যমান আইন, মামলা ও নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ নিয়ে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই।

​এদিকে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে সাকিব আল হাসান অবান্তর বক্তব্য দিচ্ছেন বলেও এক প্রতিক্রিয়ায় দাবি করেন এই উপদেষ্টা।

​চলমান সরকারের ৬ মাস বা ১৮০ দিন মেয়াদ পূর্ণ হওয়া প্রসঙ্গে তিনি আরও জানান, সরকারের নির্ধারিত এই সময়সীমা শেষে অর্জিত সাফল্য, বিদ্যমান সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে সরাসরি জনগণের সামনে তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিষয়টি এখনো আলোচনাধীন এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার