বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদনেসকোর মতো রাজশাহীর কোনো প্রতিষ্ঠানই বাইরে যাবে না: ভূমিমন্ত্রী মিনু

নেসকোর মতো রাজশাহীর কোনো প্রতিষ্ঠানই বাইরে যাবে না: ভূমিমন্ত্রী মিনু

favicon
স্টাফ রিপোর্টার :-

"নেসকো কেন, রাজশাহী থেকে কিছুই বাইরে যেতে দেওয়া হবে না"—এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট সরকারের কিছু দোসর এই প্রতিষ্ঠানটি নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে রাজশাহীর অধিকার রক্ষায় তিনি সর্বদা সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতীতের বিভিন্ন আন্দোলনের স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, ১৯৯২ সালে যখন তিনি প্রথম মেয়র নির্বাচিত হন, তখন তৎকালীন যোগাযোগমন্ত্রী কর্নেল অলি আহমদ রেলওয়ের পশ্চিমাঞ্চল হেডকোয়ার্টার চট্টগ্রামে স্থানান্তরের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় সরকারের ভেতরে অবস্থান করেও রানিং মেয়র হিসেবে তিনি কঠোর অনশন, মিছিল ও সভা করেছিলেন। জীবন বাজি রেখে গেটের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বলেই রেলওয়ের পশ্চিমাঞ্চল হেডকোয়ার্টার রাজশাহী থেকে স্থানান্তর করা যায়নি। ঠিক তেমনিভাবে নেসকোর মতো গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানও রাজশাহী থেকে অন্যত্র সরিয়ে নিতে দেওয়া হবে না বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহত বীরযোদ্ধাদের প্রতি আমাদের অন্তরের অন্তস্তল থেকে সহমর্মিতা রয়েছে। কালো পিচঢালা রাজপথে যারা হাসিমুখে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন, সেই শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বক্তব্যের শেষ পর্যায়ে দলমত নির্বিশেষে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশ আমাদের সবার। অতীতে যা হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আর কোনো প্রতিহিংসা, আগুন কিংবা ভাঙচুরের রাজনীতিতে জড়ানো যাবে না। সবাইকে মিলেমিশে দেশকে বাঁচানোর তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের মনে দেশপ্রেম থাকতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যা কোনো অপশক্তিকে সুযোগ করে দেয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার