বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীশহীদদের আত্মত্যাগই আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান অনুপ্রেরণা

শহীদদের আত্মত্যাগই আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান অনুপ্রেরণা

favicon
স্টাফ রিপোর্টার :-

মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করেছে রাজশাহী জেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের ফসল এই জুলাই গণঅভ্যুত্থান। শহীদদের এই মহান আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে যথাযথভাবে ছড়িয়ে দিতে হবে। শহীদদের এই ঐতিহাসিক আত্মত্যাগ আগামী দিনে দেশ গঠনে জাতির অন্যতম প্রধান প্রেরণার উৎস হয়ে থাকবে।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধারা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা।

সভায় বক্তারা এক বাক্যে স্বীকার করেন যে, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের রক্তস্নাত সংগ্রাম এবং তাদের অদম্য চেতনাকে পাথেয় করে দেশকে প্রকৃত ন্যায়বিচার, সুশাসন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার