শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদফিকি এফডিআই কনফারেন্সে প্রধানমন্ত্রী, বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বারোপ

ফিকি এফডিআই কনফারেন্সে প্রধানমন্ত্রী, বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বারোপ

favicon
উপচার ডেস্ক :-

দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে রাজধানীতে অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-এ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। মূল সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন এবং সেখানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্মেলনের আয়োজক ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানায়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অধিক পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই বিনিয়োগকারী, নীতিনির্ধারক এবং ব্যবসায়িক অংশীজনদের মধ্যে কার্যকর সংলাপের সুযোগ তৈরি করতে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানির শীর্ষ নির্বাহী, দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা, ব্যবসা পরিচালনা সহজীকরণ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যমান সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনা নিয়েও মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে ‘ফিকি এফডিআই রিপোর্ট’ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে।

এ ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীদের অবদান, বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় বিদ্যমান বাস্তব চ্যালেঞ্জ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণের ওপরও সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি নীতিনির্ধারক, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে নতুন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ জুলাই ২০২৬
দৈনিক উপচার