বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদখাস জমি রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ডিআইজি আশিক সাঈদের

খাস জমি রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ডিআইজি আশিক সাঈদের

favicon
মো: নুরে ইসলাম মিলন :

খাস জমি উদ্ধার, সংরক্ষণ এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি বলেছেন, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা এবং জনস্বার্থে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (২২ জুলাই) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭-এর প্রথম পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিশেষ বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণ অধিবেশনে ডিআইজি মো. আশিক সাঈদ ‘খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা প্রদান এবং খাস জমি রক্ষায় পুলিশ বিভাগের ভূমিকা’ শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাঠপর্যায়ে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং দায়িত্ব পালনে দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, সরকারি খাস জমি উদ্ধার ও সংরক্ষণের ক্ষেত্রে পুলিশ এবং রাজস্ব প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকারি সম্পত্তি দখলমুক্ত করা, ভূমি-সংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি এবং খাস জমি রক্ষায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভূমি-সংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ডিআইজি আরও বলেন, জনস্বার্থে সরকারি খাস জমি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুলিশ ও রাজস্ব প্রশাসনকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভূমি-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধ এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে দিকনির্দেশনা গ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ জুলাই ২০২৬
দৈনিক উপচার