বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদভিকটিমবান্ধব সেবা জোরদারে আরএমপির স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

ভিকটিমবান্ধব সেবা জোরদারে আরএমপির স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

favicon
মো: নুরে ইসলাম মিলন :

রাজশাহী মহানগরে ভিকটিমদের জন্য আরও কার্যকর, সমন্বিত ও মানবিক সেবা নিশ্চিত করতে ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভুক্তভোগীদের জন্য আরও দ্রুত, সহজলভ্য ও মানবিক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।

স্টিয়ারিং কমিটির সদস্যরা ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর, টেকসই ও জনবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। আলোচনায় উঠে আসে সেবাগ্রহীতাদের প্রয়োজন অনুযায়ী সমন্বিত সহায়তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তা।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ভিকটিমদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য এবং সমন্বিত সেবা প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভিকটিমবান্ধব সেবাকে আরও গতিশীল, মানসম্পন্ন ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিলসেতারা চুনি, সদস্য অ্যাডভোকেট সালেহা পারভিন ডলি, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহীর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা, মেরী স্টোপস বাংলাদেশের ক্লিনিক ম্যানেজার তুষার চন্দ্র মাহাতো, ইউসেপ রাজশাহীর প্রধান খানুজ্জামান, অর্গানাইজেশন ফর লিগ্যাল অ্যাসিসট্যান্স অ্যান্ড রাইটস (ওলার) প্রতিনিধি সামছুন্নাহার (মুক্তি) এবং সিএমএম কোর্ট, রাজশাহীর প্রবেশন অফিসার তারেক এলাহী।

এছাড়া সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরএমপির অধীন সব থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভা শেষে ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবামুখী করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভুক্তভোগীরা আরও দ্রুত, মানসম্মত ও মানবিক সেবা পাবেন এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ জুলাই ২০২৬
দৈনিক উপচার