বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ

favicon
মো: নুরে ইসলাম মিলন :

সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে নতুন গতি এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় মীর শাহে আলম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর পন্থা। এজন্য এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

প্রতিমন্ত্রী সিটি কর্পোরেশনের প্রশাসকদের আন্তরিকতা ও পরিশ্রমের প্রশংসা করে বলেন, নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে। তিনি বিশেষভাবে নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত ও কার্যকরভাবে মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রম তদারকির উদ্দেশ্যে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ একটি টাস্কফোর্স গঠন করেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নির্মাণাধীন ভবনসহ সম্ভাব্য প্রজননস্থলে এডিস মশার লার্ভা শনাক্ত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন বিভাগের যুগ্মসচিব মো. রবিউল ইসলাম এবং ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস’ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুলাই ২০২৬
দৈনিক উপচার