শনিবার , ০৪ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর নয়াদিল্লির

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর নয়াদিল্লির

favicon
আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে চীনের সঙ্গে চলমান আলোচনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে চীনের কাছ থেকে 'জে-১০সিই' যুদ্ধবিমান কেনার সম্ভাবনা এবং প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) ঘিরে প্রকাশিত প্রতিবেদনগুলোর ওপর গভীর নজর রাখছে ভারত।

শুক্রবার (৩ জুলাই) নয়াদিল্লিতে এক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো উন্নয়নমূলক, অর্থনৈতিক বা কৌশলগত কর্মকাণ্ড ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং এসব বিষয়ে তারা সচেতন রয়েছে।

জয়সওয়াল আরও বলেন, 'আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের এই ধরণের সমস্ত ঘটনাপ্রবাহের ওপর নিবিড়ভাবে নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি।'

সম্প্রতি চীনের পক্ষ থেকে প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর এবং চীনের কাছ থেকে বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার খবর সামনে আসে। 

প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সময় এই বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করেন।

সফরকালে তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে সহায়তার বিষয়ে চীনের প্রতিশ্রুতির বিষয়েও সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন জয়সওয়াল।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতার বিষয়টি একটি পারস্পরিক সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে।

তিস্তা নদী প্রকল্প প্রসঙ্গেও ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি আগেই বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কৌশলগত, অর্থনৈতিক বা অবকাঠামোগত উদ্যোগ ভারতের বৃহত্তর আঞ্চলিক নীতির অংশ হিসেবে মূল্যায়ন করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশকে ঘিরে প্রতিটি গুরুত্বপূর্ণ উন্নয়নই নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই আলোকে নিজেদের নীতিগত অবস্থান নির্ধারণ করবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৩ জুলাই ২০২৬
দৈনিক উপচার