রবিবার , ২৮ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদআইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিহার্য

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিহার্য

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
favicon
সিলেট প্রতিনিধি:

আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার—সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন।

তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও আইনজীবী সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। স্বাধীনতার পর থেকে নানা প্রতিকূল সময়ে বহু বিচারপতি ও আইনজীবী ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকি নিয়েও ন্যায়বিচার ও আইনের শাসন সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিলেটের আইনজীবী ও বিচারকরাও সেই ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছেন। অতীতের বিভাজন ভুলে দেশের উন্নয়ন ও বিচারব্যবস্থার অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য একটি আধুনিক ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণব্যবস্থা চালু করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ ভবিষ্যতের দক্ষ আইনজীবী ও বিচারক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণার সময় অনলাইন জুয়া প্রতিরোধকে অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদীয় প্রক্রিয়া শেষে আইনটি শিগগিরই পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার, বিচার বিভাগ, আইনজীবী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আইনজীবীদের পেশাগত উৎকর্ষ, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জুন ২০২৬
দৈনিক উপচার