শুক্রবার , ১৯ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক সবুজায়ন কার্যক্রম শুরু

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক সবুজায়ন কার্যক্রম শুরু

favicon
স্টাফ রিপোর্টার :-

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের বৃহৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এরই ধারাবাহিকতায় দেশের অন্যান্য জেলার মতো রাজশাহীতেও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, সামাজিক বন বিভাগ বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই, আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণই নয়, রোপিত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি মানুষের জন্য অক্সিজেন সরবরাহ, কার্বন শোষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চল বরাবরই খরা ও তাপপ্রবাহপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তাই এ অঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সড়কের পাশ, খাস জমি ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ জুন ২০২৬
দৈনিক উপচার