সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমরাজশাহীনিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার
কেশরহাটে সড়ক দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার

favicon
স্টাফ রিপোর্টার :-
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার কালীতলায় সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সোমবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসেন কোল্ড স্টোরেজের উত্তর পাশে চলাচলের সময় ঢাকা মেট্রো-গ ২৫-৮০০৪ নম্বরের প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে তাৎক্ষণিকভাবে গাড়ির চালক ও যাত্রীদের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার পরপরই পথচারীরা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও আহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার
কেশরহাটে সড়ক দুর্ঘটনা
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ মার্চ ২০২৬
দৈনিক উপচার