সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদবন্দীদের মুখে ঈদের হাসি, রাজশাহী কারাগারে বিশেষ উদ্যোগ

বন্দীদের মুখে ঈদের হাসি, রাজশাহী কারাগারে বিশেষ উদ্যোগ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ঈদ উদযাপন ঘিরে তৈরি হয়েছে এক ভিন্নতর ও হৃদয়ছোঁয়া পরিবেশ। ঈদের দিন সকাল ৯টায় কারাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে বন্দীদের কণ্ঠে ধ্বনিত হয় চিরচেনা সেই গান— “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”। গানের আবেগে অনেক বন্দী সাময়িকভাবে ভুলে যান তাদের বন্দিজীবন ও পরিবার থেকে দূরে থাকার কষ্ট; যেন তারাও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।

ঈদ উপলক্ষে কারা কর্তৃপক্ষ বন্দীদের জন্য গ্রহণ করে নানা মানবিক ও আনন্দঘন উদ্যোগ। এই বিশেষ আয়োজন বন্দীদের মধ্যে সৃষ্টি করে উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্ত, যা তাদের মানসিক প্রশান্তি এনে দেয়।

শুধু বন্দীদের জন্যই নয়, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা আত্মীয়-স্বজনদের জন্যও ছিল বিশেষ সম্মাননা ও আপ্যায়নের ব্যবস্থা। সরেজমিনে দেখা যায়, সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান নিজে উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ করেন। পাশাপাশি তাদের পরিবেশন করা হয় ঈদের ঐতিহ্যবাহী খাবার—পায়েস, মুড়ি ও মিষ্টি।

এক বন্দীর স্ত্রী জানান, ঈদের দিনে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি কারা কর্তৃপক্ষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, “আমাদের যে সম্মান ও আপ্যায়ন করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। শুধু আমার জন্য নয়, সবার জন্যই একই ব্যবস্থা রাখা হয়েছে।”

তিনি আরও জানান, বন্দীদের যেমন উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে, তেমনি দর্শনার্থীদেরও সমানভাবে আপ্যায়ন করা হয়েছে। তার স্বামী কারাগারে থেকেও ঈদের দিনে ভালো খাবার পাচ্ছেন-এটি জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এছাড়া, ঈদ উপলক্ষে টানা তিন দিন বন্দীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে-বাইরের খাবার গ্রহণের অনুমতি, বিশেষ সাক্ষাতের সুযোগ এবং অতিরিক্ত ফোন কল সুবিধা। এসব উদ্যোগ সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সব মিলিয়ে, ঈদের দিনে বন্দী ও তাদের স্বজনদের জন্য কারা কর্তৃপক্ষের এই মানবিক ও ব্যতিক্রমী আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২২ মার্চ ২০২৬
দৈনিক উপচার