শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীঈদ আনন্দে সম্প্রীতির আহ্বান জানালেন বিএনপি নেতা গোলাম মোস্তাফা মামুন

ঈদ আনন্দে সম্প্রীতির আহ্বান জানালেন বিএনপি নেতা গোলাম মোস্তাফা মামুন

favicon
সংবাদ বিজ্ঞপ্তি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিএনপির নেতা মো. গোলাম মোস্তাফা মামুন। তিনি বর্তমানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক, সদস্য আহ্বায়ক কমিটির সদস্য এবং  রাজশাহী সিটি কলেজের সাবেক জিএস হিসেবে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) ঈদকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।

তিনি বলেন, রমজান মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ উদযাপন করতে হবে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করা যায়। তিনি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ঈদুল ফিতর সেই মূল্যবোধগুলো পুনর্জাগরণের একটি বড় সুযোগ। আমরা যেন এই পবিত্র উৎসবকে ঘিরে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হই। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ আছেন, যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত আনন্দ।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করেন। 

পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান। শেষে তিনি রাজশাহীসহ দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার