শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীঢাকা-রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপ
শিশুসহ ৬ যাত্রী আহত

ঢাকা-রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপ

favicon
স্টাফ রিপোর্টার :-

ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার (তারিখ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পাবনার বড়াল ব্রিজ স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ ‘ঘ’ বগির একটি জানালায় বিকট শব্দ হয়। পরে দেখা যায়, জানালার কাচ ভেঙে ভেতরে ছিটকে পড়ে। এতে কাচের কুচি শিশুসহ ছয় যাত্রীর শরীরে বিদ্ধ হয়ে তারা আহত হন।

আহতরা হলেন— চিকিৎসক হাবিবুল আউয়াল (২৬), ফার্মাসিস্ট শফিকুল ইসলাম (৪৫), ওষুধ কোম্পানির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩০), কাউসার আলী (২৫), জিয়াউর রহমান (৪৫) এবং তিন বছরের শিশু রায়ান। তারা সবাই ঈদের ছুটি উপলক্ষে বাড়ি ফিরছিলেন।

আহতদের মধ্যে হাবিবুল আউয়াল জানান, ঘটনার পর বেশ কয়েকজন যাত্রীর শরীর থেকে রক্তপাত শুরু হয়। যাত্রীরাই নিজেদের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। কিছু যাত্রীর আঘাত গুরুতর না হলেও শরীরে ক্ষতচিহ্ন রয়ে গেছে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি। কল সেন্টার ও হটলাইনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে ট্রেনটির গার্ড মশিউর রহমান বলেন, ট্রেনটি নির্ধারিত সময়েই রাতে রাজশাহী স্টেশনে পৌঁছেছে। তবে পাথর নিক্ষেপের বিষয়টি তাকে কেউ অবহিত করেননি বলে দাবি করেন তিনি।

ঘটনাটি যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ মার্চ ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার