সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদঈদযাত্রায় উত্তরবঙ্গের পথে বেড়েছে যানবাহনের চাপ

ঈদযাত্রায় উত্তরবঙ্গের পথে বেড়েছে যানবাহনের চাপ

favicon
সিরাজগঞ্জ প্রতিনিধি :

স্বজনদের সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে আজ সকাল থেকেই যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। 

তবে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ইন্টারচেঞ্জের কাজ শেষ না হওয়ায় ধীরগতিতে পারাপার হচ্ছে যানবাহনগুলো। এছাড়া মহাসড়কের বেশিরভাগ অংশ যানজটমুক্ত থাকায় বড় কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাচ্ছে ঘরমুখো মানুষ। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে গত কয়েকদিনের তুলনায় আজকে সকাল থেকেই যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। তবে হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারচেঞ্জ‌ এলাকা ছাড়া কোথাও কোনো যানজট দেখা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ইন্টারচেঞ্জের কাজ শেষ না হওয়ায় এই সমস্যা হচ্ছে। তাছাড়া কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ মার্চ ২০২৬
দৈনিক উপচার