শনিবার , ১৬ মে ২০২৬
হোমরাজশাহীহোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের সমাবেশ: মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি

হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের সমাবেশ: মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়া মোড়ে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ সুইটমিট শ্রমিক ফেডারেশন, রাজশাহী জেলা, আয়োজিত এক সমাবেশে শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস, রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং এক মাসের সমপরিমাণ উৎসব বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ আঃ খালেক, সভাপতি; ফিরোজ হোসেন, আহ্বায়ক; মোঃ মিঠুন ও মোঃ আজাদ, যুগ্ম আহ্বায়ক; এবং মোঃ জাহিদ, সদস্য।

বক্তারা বলেন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের অধিকার বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। সরকারের ঘোষিত ৪টি গ্রেডের নিম্নতম মজুরি গেজেটে সর্বনিম্ন গ্রেডের জন্য ১৩০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু মালিকরা তা বাস্তবায়ন করছেন না। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নিয়োগপত্র-পরিচয়পত্র, ৮ ঘণ্টা কর্মদিবস, অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুণ মজুরি, সাপ্তাহিক ও বার্ষিক ছুটি, উৎসব ও মাতৃত্বকালীন ছুটি, নৈমিত্তিক ও অসুস্থতাজনিত ছুটি মালিকরা বাস্তবায়ন করছেন না।

সমাবেশে শ্রমিকরা নিম্নলিখিত দাবি জানিয়েছেন:-

অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন। নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা। রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং বকেয়া মজুরি পরিশোধসহ এক মাসের সমপরিমাণ ঈদবোনাস প্রদান। বার্ষিক ২০ দিন বাৎসরিক ছুটি, ১৩ দিন উৎসব ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি প্রদান। ১০ দিন নৈমিত্তিক ছুটি এবং ১৪ দিন অসুস্থতাজনিত ছুটি প্রদান। ট্রেড ইউনিয়ন করার কারণে কোনো শ্রমিককে ছাঁটাই বা চাকুরিচ্যুতি করা যাবে না।

শ্রমিকরা জানিয়েছেন, যদি তাদের দাবি বাস্তবায়িত না হয়, তবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার