শনিবার , ১৬ মে ২০২৬
হোমরাজশাহীরাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাচারের পরিকল্পনা রয়েছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে আভিযানিক দল দ্রুত বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করে।

১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে চরমাজারদিয়া বিওপি, দামকুড়া থানার রবেন্দ্র এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

একই রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে ইউসুফপুর বিওপি, চারঘাট থানার হাজির বাতান এলাকায় টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। সন্দেহভাজন এক মাদক কারবারীকে দেখে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক চারঘাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খিদিরপুর বিওপি, কাটাখালী থানার পূর্ব বাতান এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। আভিযানিক দল বাবলা বাগানের ভেতরে কয়েকজনের সন্দেহজনক চলাচল লক্ষ্য করলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা তল্লাশি করে ২৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদক কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

বিজিবি কর্মকর্তারা জানান, রাজশাহী সীমান্তে মাদকপাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্তে যে কোনো ধরনের মাদক চোরাচালান কঠোরভাবে দমন করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার