শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বিক্রির চেষ্টা, ২৫ কেজি মাংস উদ্ধার

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বিক্রির চেষ্টা, ২৫ কেজি মাংস উদ্ধার

favicon
নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংসের দোকানে কুকুর জবাই করে তা খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রেতা এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী নিয়মিতভাবে নিজ বাড়ি থেকে মাংস এনে বিক্রি করতেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের বাড়িতে কুকুর জবাইয়ের ঘটনা স্থানীয়দের নজরে আসে। বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দোকানে থাকা মাংস ফেলে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে শতাধিক নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে ধামইরহাট থানার এসআই আবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সন্দেহভাজন মাংস উদ্ধার করেন। প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টুও ঘটনাস্থল পরিদর্শন করে কুকুর জবাইয়ের সত্যতা নিশ্চিত করেন।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জবাইকৃত প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং তা অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার