রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদচাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থলে সিআইডির টিম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থলে সিআইডির টিম

favicon
উপচার ডেস্ক :-

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনায় আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির টিম। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ককটেল তৈরির সময় আকস্মিক বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় নিহতদের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের মরদেহ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।

অন্যদিকে, বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বুঝা যাচ্ছে এখানে ককটেল তৈরির কাজ চলছিল। এই সময় এক বা একাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। সিআইডি আলামত সংগ্রহের কাজ করছে। এছাড়া যারা মারা গেছেন তারা আশপাশের এলাকার লোক বলেই ধারণা করছি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক পরিচয় আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিমিনালের কোনো পরিচয় থাকে না। ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল।’

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

দৈনিক উপচার