শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমরাজশাহীভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু

favicon
স্টাফ রিপোর্টার :-
ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে তিনি ভোট দেন।

সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধ উপস্থিতি লক্ষ্য করা যায়। মিনু কেন্দ্রে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাকে অভিবাদন জানান। ভোট প্রদান শেষে আঙুলে কালির দাগ দেখিয়ে হাসিমুখে কেন্দ্র ত্যাগ করেন তিনি।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিনু বলেন, দীর্ঘদিন পর মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক রয়েছে।

জয়ের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজশাহী সবসময়ই শান্তির শহর এবং ধানের শীষের ঘাঁটি। ভোটারদের মধ্যে যে গণজোয়ার দেখেছি, তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুষ্ঠুভাবে ভোট গণনা হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”

তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিন। আপনাদের একটি ভোটই পারে গণতন্ত্রকে সুসংহত করতে এবং রাজশাহীর উন্নয়ন নিশ্চিত করতে।”

রাজশাহী-২ আসনে মিনুর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী-২ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন।

ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার