রাসিক প্রশাসকের সঙ্গে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের মতবিনিময়
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামসুজ্জামান (সুরুজ)।
রোববার (১৮ অক্টোবর) সকালে রাজশাহী নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উভয় কর্মকর্তা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় চিনি ও খাদ্য শিল্পের উন্নয়ন, কর্পোরেশনের স্থানীয় কার্যক্রম এবং নাগরিক সেবার পারস্পরিক সহযোগিতামূলক নানা দিক গুরুত্ব পায়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মো. মুজিবুর রহমান এবং সংস্থাটির যুগ্ম সচিব ড. আব্দুল আলিম খান। এ ছাড়া সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।