শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › সাজা পরোয়ানাভুক্ত মাদক কারবারি সুলতান মন্ডলকে গ্রেপ্তার করল বাঘা থানা পুলিশ

সাজা পরোয়ানাভুক্ত মাদক কারবারি সুলতান মন্ডলকে গ্রেপ্তার করল বাঘা থানা পুলিশ

favicon
সাজ্জাদ মাহমুদ সুইট:

রাজশাহীর বাঘায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুলতান মন্ডল ওরফে হিরোইন সুলতান।

মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজশাহীর বাঘায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি বিশেষ দল পৌর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামির বিরুদ্ধে মাদক আইনে সাজা পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারকৃত আসামির নাম সুলতান মন্ডল (৫২)। এলাকায় সে ‘হিরোইন সুলতান’ নামেই অধিক পরিচিত। তিনি বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।

বাঘা থানা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে দায়ের করা একটি নিয়মিত মাদক মামলায় (বাঘা থানার জিআর মামলা নম্বর ২৪০/১৭, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৯(ক) ধারা) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সুলতান মন্ডলকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আনুষ্ঠানিক সাজা পরোয়ানা জারি করেন। তবে সাজার আদেশ ঘোষণার পর থেকেই আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ কৌশলগত অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আদালতের সাজা পরোয়ানা কার্যকর করে আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার পুরোপুরি নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা যত কৌশলীই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার