শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › ডিলার নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ডিলার নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

favicon
জিয়াউর রহমান জিয়া:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সারের সাব-ডিলার ও খুচরা ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা ও স্থানীয় প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন আন্দোলনরত রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী উপজেলা পরিষদের সামনের ব্যস্ততম ডাইংপাড়া মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাইংপাড়া মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ সমন্বয়ক অধ্যাপক আব্দুল খালেক। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষিনির্ভর এই বরেন্দ্র অঞ্চলে সার ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব সাধারণ কৃষকরা মেনে নেবে না। ডিলার নিয়োগের প্রতিটি পদক্ষেপে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত ব্যবসায়ীরা সুযোগ পান এবং প্রান্তিক কৃষকেরা ভোগান্তিহীনভাবে নির্ধারিত মূল্যে সময়মতো সার সংগ্রহ করতে পারেন। দলীয় স্বার্থে কিংবা অসদুপায়ে কাউকে সুবিধা দিতে গিয়ে কৃষিব্যবস্থাকে সংকটে ফেলা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অধ্যাপক আব্দুল খালেক আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ভিত্তিহীন মামলায় জড়িয়ে হয়রানি করার পুরনো সংস্কৃতি বন্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে যেসব বানোয়াট অভিযোগ আনা হয়েছে, তা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যাহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনকে কোনো নির্দিষ্ট দলের অনুগত না হয়ে নিরপেক্ষভাবে রাষ্ট্রের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। সব রাজনৈতিক দল ও নাগরিকের প্রতি সমআচরণ নিশ্চিত করে জনগণের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা অবিলম্বে সারের ডিলার নিয়োগের অনিয়ম খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, কৃষকদের দোড়গোড়ায় ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বাতিল এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা দৃশ্যমান করার জোর দাবি জানান। দাবি বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কামরুজ্জামান, শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জিয়াউর রহমান জিয়া,এনসিপির রাজশাহী মহানগরের সদস্যসচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু। প্রতিবাদী এই কর্মসূচিতে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার