বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › পেশাদারিত্ব ও শৃঙ্খলায় আপসহীন থাকার আহ্বান এসপি গৌতম কুমার বিশ্বাসের

পেশাদারিত্ব ও শৃঙ্খলায় আপসহীন থাকার আহ্বান এসপি গৌতম কুমার বিশ্বাসের

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও জমকালো এই প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, পুলিশ বাহিনীর মূল ভিত্তি হলো শৃঙ্খলা এবং পেশাদারিত্ব। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় উত্তম পোশাক পরিধান, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সুস্থতা বজায় রাখার ওপর তিনি বিশেষভাবে জোর দেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সর্বদা মার্জিত, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করে জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে পুলিশ সুপার মাঠপর্যায়ে ডিউটিরত অবস্থায় অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক নির্দেশনা কঠোরভাবে অনুসরণের তাগিদ দেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ও মানসম্মত চেকপোস্ট পরিচালনা, দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। বর্তমান মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পুলিশ লাইন্সসহ প্রতিটি থানা ও ফাঁড়ির আঙ্গিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে ব্যক্তিগতভাবে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান পুলিশ সুপার। উক্ত মাস্টার প্যারেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার