মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান

রাজশাহীতে পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনন্য মেধার স্বাক্ষর রাখা রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী জেলা পুলিশ। সোমবার রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা স্মারক, মেধা বৃত্তি ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এ সময় সম্মাননাপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের গর্বিত অভিভাবক ও পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে আয়োজনের আনন্দ ভাগ করে নেন।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের মেধার মূল্যায়ন করায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম এবং রাজশাহী জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানায়, পুলিশের এই সম্মানজনক স্বীকৃতি আগামী দিনে তাদের উচ্চশিক্ষা অর্জন ও লক্ষ্য পূরণে আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেবে। অভিভাবকরাও বাংলাদেশ পুলিশের এমন শিক্ষাবান্ধব ও কল্যাণমুখী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের অনুপ্রেরণা সন্তানদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে এবং ভবিষ্যতে তাদের দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শক্তিশালী ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের এই অনন্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে পরিবার এবং বাংলাদেশ পুলিশের সুনাম আরও বৃদ্ধি করার আহ্বান জানান। সভাপতি পুলিশ সুপার মো. মামুন অর রশিদ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং যেকোনো পরিস্থিতিতে মেধার বিকাশে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার