মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের জরিপ ও বণ্টন নিয়ে মতবিনিময়

দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের জরিপ ও বণ্টন নিয়ে মতবিনিময়

favicon
মোঃ মনিরুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী):

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন অতিথিরা।

রাজশাহীর দুর্গাপুরে তৃণমূল পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়ন, তথ্য সংগ্রহ পদ্ধতি এবং প্রকৃত উপকারভোগী পরিবার নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করতে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।

সভায় ফ্যামিলি কার্ড প্রাপ্তির সুনির্দিষ্ট নীতিমালা ও যোগ্যতা, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত প্রান্তিক পরিবারের তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ে আসন্ন জরিপ কার্যক্রম নিখুঁতভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, সরকারি এই উদ্যোগের সুফল যেন কোনো ধরনের অনিয়ম ছাড়া যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবারের কাছে পৌঁছায়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রকিবুল ইউসুফ। প্রশাসনিক এই আলোচনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু, সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট ও ছাত্রনেতা শাহাদাত হোসেন রাজিব।

এ ছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের জরিপে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারবৃন্দ, স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এই অবহিতকরণ সভায় অংশ নেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার