সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের মহড়া।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন ও মাদকের বিস্তার রোধে একযোগে বিশেষ মহড়া ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যায় পরিচালিত এ সাঁড়াশি অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল অংশ নেয়। অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে একযোগে বিশেষ মহড়া দেওয়া হয়, যা এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।

অভিযান চলাকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকার বিভিন্ন স্পট থেকে হাতেনাতে ৭ জন মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে দোষ স্বীকারের প্রেক্ষিতে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, কিশোর অপরাধ, গ্যাং কালচার এবং মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার