রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › বিদায়ী এএসপি মনিরুজ্জামানকে স্মারক উপহার দিলেন এসপি
পেশাগত নিষ্ঠার প্রশংসা

বিদায়ী এএসপি মনিরুজ্জামানকে স্মারক উপহার দিলেন এসপি

favicon
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা থেকে বদলিজনিত বিদায় উপলক্ষে সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। ছবি: দৈনিক উপচার

নওগাঁ জেলা পুলিশে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় উপলক্ষে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামানকে আনুষ্ঠানিক বিদায় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর কিন্তু আন্তরিক পরিবেশে বিদায়ী কর্মকর্তার হাতে এ সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিদায়ী সহকারী পুলিশ সুপারের সঙ্গে কর্মকালীন স্মৃতিচারণ করে বলেন, সরকারি চাকরিজীবনের নিয়ম অনুযায়ী বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। তবে দায়িত্ব পালনকালে সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক কাজের স্মৃতিগুলো আজীবন স্মরণীয় হয়ে থাকে। তিনি নওগাঁ জেলায় কর্মকালীন সময়ে মো. মনিরুজ্জামানের কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করেন।

পুলিশ সুপার আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিদায়ী কর্মকর্তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয় ছিল। একই সঙ্গে তিনি মো. মনিরুজ্জামানের ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য, পেশাগত উৎকর্ষ এবং পারিবারিক জীবনের অনাবিল শান্তি ও মঙ্গল কামনা করেন।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সহকারী পুলিশ সুপারকে আন্তরিক শুভকামনা জানিয়ে প্রত্যয় ব্যক্ত করা হয় যে, তাঁর অর্জিত মেধা ও অভিজ্ঞতা দিয়ে তিনি আগামী দিনে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।

এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী সহকর্মীকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার