রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › বাঘায় কলা ও খেজুরবাগান থেকে অস্ত্র উদ্ধার
চরাঞ্চলে চিরুনি তল্লাশি জোরদার

বাঘায় কলা ও খেজুরবাগান থেকে অস্ত্র উদ্ধার

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম চরাঞ্চলে রাজশাহী জেলা পুলিশ, ডিবি, আরআরএফ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র। ছবি: দৈনিক উপচার

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে একনলা কাটা বন্দুক, এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনার পর পুরো চরাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে পদ্মার চরাঞ্চলে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে পুলিশ।

গত শুক্রবার সকালে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) এবং নৌ-পুলিশের যৌথ টিম প্রায় ঘণ্টাব্যাপী এ চিরুনি তল্লাশি চালায়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও এটিএম মাইনুল ইসলাম সরাসরি নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর এলাকার আমজাদ হোসেনের কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। এরপর একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বসতবাড়ির পশ্চিম পাশের খেজুরবাগানে সুকৌশলে লুকিয়ে রাখা একটি দেশীয় একনলা কাটা বন্দুক উদ্ধার করে যৌথ দল। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাঁসুয়া ও একটি লোহার হাতুড়ি জব্দ করা হয়। অভিযানের সময় আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, চরাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রের উৎস খুঁজে বের করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের অপতৎপরতা রুখতে নৌ-পুলিশ ও থানা পুলিশের বিশেষ টহল অব্যাহত রাখা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১০ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার