শনিবার , ১০ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মোঃ আবুল কালাম একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নির্জন সুযোগ বুঝে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের অপচেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির চিৎকার ও ঘটনার বিবরণ প্রকাশ পেলে আশপাশের স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে রাজপাড়া থানা পুলিশকে অবহিত করেন।

খবর পাওয়ামাত্রই রাজপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ভুক্তভোগী শিশুটিকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আবুল কালামকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী শিশুটির চিকিৎসাগত ও আইনি সহায়তার বিষয়টি যথাযথভাবে তদারকি করা হচ্ছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার