শনিবার , ১০ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশ্ব ডিম দিবস উদযাপন

রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশ্ব ডিম দিবস উদযাপন

favicon
স্টাফ রিপোর্টার :

বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। ছবি: দৈনিক উপচার

‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০২৬। ডিমের বহুমুখী পুষ্টিগুণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং দৈনন্দিন খাদ্যতালিকায় নিয়মিত ডিম রাখার গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি মনি চত্বর ও মালোপাড়া মোড় প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে অলকার মোড়ে গিয়ে শেষ হয়।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ও অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, খামারি ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন এবং বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হকসহ প্রাণিসম্পদ বিভাগ ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডিম একটি স্বয়ংসম্পূর্ণ ও সহজলভ্য পুষ্টিকর খাদ্য। শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষের শারীরিক ও মানসিক বিকাশ, মেধা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার এবং অপুষ্টি দূরীকরণে ডিমের কোনো বিকল্প নেই। বক্তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মধ্যে ডিম নিয়ে থাকা বিভিন্ন ভিত্তিহীন কুসংস্কার দূর করে সুস্থ জাতি গঠনে প্রতিটি পরিবারের প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশীয় পোল্ট্রি শিল্পের টেকসই বিকাশ ও ডিমের যৌক্তিক মূল্য নিশ্চিত করতে উৎপাদক ও ভোক্তা উভয় পক্ষের সচেতনতার ওপর জোর দেন আয়োজকরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার