শনিবার , ১০ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › আলুপট্টি সদর জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক
সহায়তার আশ্বাস

আলুপট্টি সদর জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঐতিহ্যবাহী আলুপট্টি সদর জামে মসজিদেজুমার জামাতে শরিক হন।

রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী আলুপট্টি সদর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে এই মসজিদে জুমার জামাতে শরিক হন। নামাজ আদায় শেষে তিনি মসজিদ কমপ্লেক্সের চলমান উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে ঘুরে দেখেন।

নামাজ ও পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বুলবুল, সহসভাপতি ডা. হাসানুজ্জামান হাসু, সহকারী সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. সাদিকুল ইসলাম।

নামাজ সমাপ্তির পর প্রশাসক মাহফুজুর রহমান রিটন মসজিদের মূল ভবনের বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং সংশ্লিষ্ট মাদ্রাসা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের প্রকৌশলী ও মসজিদ কমিটির দায়িত্বশীলদের সঙ্গে কাজের গুণগত মান এবং সার্বিক অগ্রগতি নিয়ে বিশদ মতবিনিময় করেন। ধর্মীয় এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বশীল প্রকৌশলীদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশা, সহকারী প্রকৌশলী মো. আফজালুল হোসেন তারেক এবং স্থপতি জহুরুল আনোয়ার অনন্তসহ নগর উন্নয়ন সংশ্লিষ্ট অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন, বর্তমান সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মুন্না, ২২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জাকির শেখ জাকি ও যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার