শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ চুরি
সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধারে পুলিশ

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

favicon
নাটোর প্রতিনিধি :

নাটোর রেলওয়ে স্টেশনে ‘ক্রিল’ নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া জরুরি মালামালসহ ব্যাগটি উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত থেকে ওই বিদেশি পর্যটকের মালামাল উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাটোর রেলস্টেশনে অপেক্ষমাণ থাকাকালীন জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে কৌশলে আলাপচারিতা শুরু করে হলুদ রঙের কটি পরা এক যুবক। সখ্যতা গড়ে তোলার একপর্যায়ে ওই পর্যটকের অসতর্কতার সুযোগ নিয়ে নিজের পরিহিত কটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে দ্রুত স্টেশন এলাকা ত্যাগ করে সে।

স্টেশন প্ল্যাটফর্মের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির পুরো প্রক্রিয়াটি নিশ্চিত হয়েছে পুলিশ। ফুটেজে সন্দেহভাজন ওই যুবকের গতিবিধি স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ায় তাকে শনাক্তের প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, চুরির বিষয়টি জানার পরপরই রেলওয়ে পুলিশ উদ্ধারে তৎপর হয়েছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্ত করতে সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশের একাধিক চৌকস দল অভিযুক্তকে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামাল অক্ষত অবস্থায় উদ্ধারে সমন্বিত অভিযান পরিচালনা করছে। বিদেশি পর্যটকের সামগ্রিক নিরাপত্তা ও খোয়া যাওয়া ব্যাগটি দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ প্রশাসন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার