বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › রাজশাহী › চিহ্নিত অপরাধী ও বহিরাগতদের দিয়ে সাজানো মানববন্ধনের অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের

চিহ্নিত অপরাধী ও বহিরাগতদের দিয়ে সাজানো মানববন্ধনের অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে অপপ্রচারের প্রতিবাদে ঐতিহাসিক ভুবন মোহন পার্কে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী গণমাধ্যম প্রতিষ্ঠান রাজশাহী প্রেসক্লাব এবং এর নির্বাচিত দায়িত্বশীল নেতৃবৃন্দের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন রাজশাহীতে কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীরা। ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানারের অপব্যবহার করে একটি চিহ্নিত স্বার্থান্বেষী গোষ্ঠীর হীন চক্রান্তের প্রতিবাদে নগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে এক জরুরি প্রতিবাদ সমাবেশ ও পর্যালোচনামূলক প্রতিক্রিয়া সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে অসাংবাদিক ও বহিরাগতদের জড়ো করে আয়োজিত বিতর্কিত কর্মসূচির জবাব দিতেই রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দ তাৎক্ষণিক সমাবেশের ডাক দেন পেশাদার সাংবাদিকেরা। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে থাকা চিহ্নিত অপরাধী চক্র ও মূল হোতাদের বিরুদ্ধে ফৌজদারি এবং সাইবার নিরাপত্তা আইনে কঠোর মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

মূলধারার পেশাদার সাংবাদিকদের কোনো ধরনের মতামত, সম্মতি বা আলোচনা ছাড়াই ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানার ব্যবহার করে কতিপয় অসাংবাদিক ও ভাড়াটে লোক দিয়ে আয়োজিত তথাকথিত মানববন্ধনের ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। উপস্থিত সাংবাদিকদের মতে, মানববন্ধনকারীদের নিজস্ব পৃথক পরিচয় বা সংগঠন থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামগ্রিক সাংবাদিক সমাজের নাম ভাঙিয়ে তারা পেশাদার সাংবাদিকদের সঙ্গে চরম প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে।

বুধবার দুপুরে ভুবন মোহন পার্কে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সরদার শরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় রাজশাহীর বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ ও পেশাদার সাংবাদিকেরা সংহতি প্রকাশ করে অংশ নেন।

প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, পেশাদার সাংবাদিকদের নাম ভাঙিয়ে আলুপট্টি মোড়ে যে নাটকের আয়োজন করা হয়, সেখানে রাজশাহী প্রেসক্লাবের মূল নেতৃত্বের ছবি বিকৃত করে চরম মানহানিকর তথ্যযুক্ত ব্যানার প্রদর্শন করা হয়েছে। এটি দেশের প্রচলিত আইনে সরাসরি গুরুতর দণ্ডনীয় অপরাধ। তিনি তথ্য প্রকাশ করে বলেন, এই চক্রান্তের নেপথ্যে সক্রিয় রয়েছে নগরীর তালাইমারী এলাকার একটি চিহ্নিত মাদক ও অপরাধী সিন্ডিকেট, যার নেপথ্য নিয়ন্ত্রক মতিহার অঞ্চলের একাধিক শীর্ষ অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত। নিজেদের অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধ আড়াল করতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই বহিরাগত ও ভাড়াটে লোক জড়ো করে এই সাজানো কর্মসূচি পালন করা হয়েছে।

ক্লাবের অভ্যন্তরীণ কাঠামো ও নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে সাধারণ সম্পাদক আরও বলেন, রাজশাহী প্রেসক্লাব সম্পূর্ণ গঠনতান্ত্রিক নিয়ম, নীতি ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অপপ্রচার ও মনগড়া বক্তব্য ছড়িয়ে এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা যাবে না। নির্ধারিত গঠনতন্ত্র অনুযায়ী আগামী ডিসেম্বরেই ক্লাবের পূর্ণাঙ্গ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে বৈধ সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেবেন। একই সঙ্গে নেতৃবৃন্দের ছবি বিকৃত করা, চরিত্রহনন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোয় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকেরা তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে চলমান নোংরা ষড়যন্ত্র ও ভিত্তিহীন অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় পরবর্তীতে আরও কঠোর ও সুনির্দিষ্ট রাজপথের কর্মসূচি ঘোষণা করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
চারঘাটে ঐতিহ্যবাহী নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সফল অভিযান: ৪ থানার সমন্বিত প্রচেষ্টায় উদ্ধার ৩০টি মোবাইল হস্তান্তর

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা অর্জন রাজশাহী সিটি কর্পোরেশনের

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনের স্বীকৃতিতে জাতীয় পুরস্কার পেল রাজশাহী সিটি করপোরেশন

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অবরুদ্ধ

প্রতিমায় শেষ আঁচড় ও কঠোর নিরাপত্তা বলয়

পাবনায় নিখোঁজের পরদিন ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার

সোনারগাঁও হোটেলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক উপচার