সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দুর্গম পাহাড়ে নজরদারি এড়িয়ে যোগাযোগ: স্টারলিংক নিয়ে বাড়ছে সতর্কতা

দুর্গম পাহাড়ে নজরদারি এড়িয়ে যোগাযোগ: স্টারলিংক নিয়ে বাড়ছে সতর্কতা

favicon
উপচার ডেস্ক :-

বিশ্বজুড়ে যোগাযোগ প্রযুক্তির বিপ্লব ঘটানো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের বাণিজ্যিক প্রসারের সাথে সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও কৌশলগত পার্বত্য সীমান্ত এলাকায় নতুন নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের দুর্গম পাহাড়ি উপত্যকা, কক্সবাজারের মিয়ানমার সীমান্ত এবং বাংলাদেশ-ভারত-মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কিংবা আন্তর্জাতিক চোরাচালান চক্র এই উচ্চগতির প্রযুক্তির অপব্যবহার করতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা।

প্রচলিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ও মোবাইল টাওয়ার অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে পার্বত্য ও সীমান্ত জনপদগুলোতে এতদিন আধুনিক যোগাযোগের পরিধি ছিল নিয়ন্ত্রিত। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) অবস্থানরত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সংযোগ প্রদান করে। ফলে গভীর বনাঞ্চল, পাহাড়ি খাঁদ বা বিচ্ছিন্ন দ্বীপেও প্রচলিত অবকাঠামো ছাড়াই উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তিগত সুবিধাকে অপব্যবহার করে সন্ত্রাসী ও অপরাধী চক্রগুলো রাষ্ট্রীয় নজরদারি ফাঁকি দিয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ, অস্ত্র ও মাদক পাচার, মুক্তিপণ আদায় এবং সীমান্তের ওপারে থাকা সহযোগীদের সাথে তৎপরতা সমন্বয়ের সুযোগ নিতে পারে।

সংঘাতপ্রবণ অঞ্চলে প্রযুক্তির অপব্যবহারের বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, স্টারলিংকের মতো স্যাটেলাইট প্ল্যাটফর্ম ব্যবহার করে যেকোনো স্থান থেকে জরুরি পরিস্থিতিতে জারিকৃত সরকারি ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পাশ কাটিয়ে যোগাযোগ সচল রাখা সম্ভব। এর ফলে নিরাপত্তা বাহিনীর প্রচলিত যোগাযোগ নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারির কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। একই সাথে সংবেদনশীল এলাকায় অবস্থান শনাক্তকরণ ও তথ্য ফাঁস হওয়ার মতো ভূরাজনৈতিক ঝুঁকিও থেকে যায়।

সীমান্তবর্তী অঞ্চলে স্টারলিংকের অপব্যবহারের উদাহরণ ইতোমধ্যে আঞ্চলিক পরিমণ্ডলে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। প্রতিবেশী মিয়ানমারে সেবাটির আনুষ্ঠানিক লাইসেন্স না থাকলেও রাখাইনসহ সীমান্তবর্তী সংঘাতে জর্জরিত এলাকায় বিপুলসংখ্যক টার্মিনাল সক্রিয় রয়েছে। সামরিক অভিযানে দেশটির সাইবার প্রতারণা কেন্দ্রগুলো থেকে বহু স্টারলিংক টার্মিনাল জব্দ করা হয় এবং একই সময়ে স্পেসএক্স প্রতারণা সংশ্লিষ্ট আড়াই হাজারের বেশি সংযোগ ব্লক করতে বাধ্য হয়। একইভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত স্টারলিংক সরঞ্জাম উদ্ধার করেছে। এমনকি আন্দামান সাগরে মেথঅ্যামফেটামিনসহ আটক মাদক চোরাকারবারিদের কাছেও পাওয়া গেছে এই অত্যাধুনিক স্যাটেলাইট ডিভাইস।

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আশরাফুজ্জামান উল্লেখ করেন, ত্রিদেশীয় সীমান্তের দুর্গম ভৌগোলিক অবস্থানকে দীর্ঘকাল ধরে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ট্রানজিট ও আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছে। স্যাটেলাইটের সিগন্যাল কোনো ভৌগোলিক সীমানায় আটকে থাকে না বলে সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে আন্তর্জাতিক চক্রগুলোর মধ্যে নজরদারিবিহীন যোগাযোগের একটি সমান্তরাল বলয় তৈরি হতে পারে। এমন বাস্তবতায় প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত গোয়েন্দা তথ্যবিনিময় এবং সীমান্তবর্তী স্যাটেলাইট তরঙ্গের ওপর কড়া নজরদারি প্রতিষ্ঠা করা অপরিহার্য।

বাংলাদেশে ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর স্টারলিংক তাদের গ্রাহক পরিসর বাড়িয়ে চলেছে। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনুমোদনক্রমে দেশের একটি বেসরকারি মোবাইল অপারেটরের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ প্রযুক্তি। এর মাধ্যমে কোনো বাহ্যিক ডিশ বা অ্যান্টেনা ছাড়াই সাধারণ ফোর-জি স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে ভয়েস ও মেসেজিং সেবা গ্রহণ করতে পারবে। দুর্গম পাহাড়ি স্কুল কিংবা উপকূলীয় বিচ্ছিন্ন জনগোষ্ঠীর ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিতের পাশাপাশি জাতীয় নিরাপত্তার স্পর্শকাতর দিকগুলো এখন সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিগত রূপান্তরের ইতিবাচক সুফল নিশ্চিত করতে হলে দেশের ভেতর অনুমোদিত সংযোগের স্বচ্ছ ডেটাবেজ তৈরির পাশাপাশি বিদেশ থেকে অবৈধ পথে আসা বা অননুমোদিত টার্মিনাল আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে। সীমান্ত নিরাপত্তা জোরদার, সাইবার ট্র্যাকিং এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নিয়মিত নজরদারি কাঠামো গড়ে তোলার মাধ্যমেই কেবল স্টারলিংকের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি কার্যকরভাবে প্রশমিত করা সম্ভব।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৪ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার