সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জনবান্ধব পুলিশি সেবায় জোর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়। মামলা সঠিকভাবে রুজু, দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন, নির্ভুল পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, সাধারণ মানুষ যেন পুলিশি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেন ইউনিট’ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) ও অপমৃত্যু (ইউডি) মামলা গুরুত্বসহকারে দ্রুত নিষ্পত্তি এবং জনগণের সঙ্গে আরও আন্তরিক, জনবান্ধব ও সেবামূলক আচরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়া মহানগরীর সড়কে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আধুনিক, সেবামুখী ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং মহানগরীর বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৪ জুলাই ২০২৬
আরও খবর
এয়ারবাসের প্রস্তাবকে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রদূত মিলারের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা

রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল: ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

দৈনিক উপচার