মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে ভাড়া নিয়ে বিরোধ, রিকশাচালক রামেকে ভর্তি

রাজশাহীতে ভাড়া নিয়ে বিরোধ, রিকশাচালক রামেকে ভর্তি

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে ভাড়াকে কেন্দ্র করে যাত্রীর মারধরের শিকার হয়ে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

আহত রিকশাচালকের নাম শ্রী সতীন্দ্রনাথ রায় (৪৮)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কৃষ্ট লাল রায়।

জানা গেছে, শনিবার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শাহমখদুম কলেজ এলাকায় রিকশা ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে শ্রী সতীন্দ্রনাথ রায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যাত্রী তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে রাত ২টা ৪৫ মিনিটে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত যাত্রী পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার