বৃহস্পতিবার , ০৯ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ৮ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
ম্যাক্স হাসপাতালে শেয়ার

৮ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকরির নীতিমালা লঙ্ঘন করে একটি বেসরকারি হাসপাতালে শেয়ার ধারণ, কর্মস্থলে অনুপস্থিতি এবং অফিস চলাকালে অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিযোগে আটজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে অভিযুক্তদের মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ৫ জুলাই এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অভিযুক্ত চিকিৎসকদের প্রজ্ঞাপন পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে চাঁপাইনবাবগঞ্জের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ছয়জন সরকারি চিকিৎসকের শেয়ার থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী এ ধরনের শেয়ার ধারণ বিধিবহির্ভূত হওয়ায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

শেয়ার থাকার অভিযোগে অভিযুক্ত চিকিৎসকরা হলেন—২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফিজা নাসরিন, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মো. আব্দুল মজিদ, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স) ডা. মো. ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক (ইনসিটু-শিশু) ডা. মো. রেজাউল করিম, সদর উপজেলার মহারাজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মোসা. মুনিরা খাতুন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আজহারুল ইসলাম।

এছাড়া অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে রুমালি খাতুন এবং অফিস চলাকালে বেসরকারি সিটি হাসপাতালে দায়িত্ব পালনের অভিযোগে ডা. সামছুল আলম রাশেদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা করা হয়েছে। এর মধ্যে ডা. সামছুল আলম রাশেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তসহ উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদের অভিযোগের পর বিষয়টি আলোচনায় আসে। গত ২৯ জুন জেলা হাসপাতাল পরিদর্শনের সময় তিনি অভিযোগ করেন, কয়েকজন সরকারি চিকিৎসক নিজ নামে বেসরকারি হাসপাতালে শেয়ার নিয়ে সেখানে কর্মরত থাকার পাশাপাশি সরকারি চাকরির বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন।

পরবর্তীতে অভিযোগটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বদলিকে কেন্দ্র করেও জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সে সময় স্থানীয় ড্যাব নেতাদের সুপারিশে বদলির অভিযোগ ওঠে, যা রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার