রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহীতে মাত্র ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীতে মাত্র ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

favicon
উপচার ডেস্ক :-

ছবি সংগ্রহীত:-

রাজশাহীর রাজশাহী নগরীতে তুচ্ছ আর্থিক বিরোধকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র ৪৫০ টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক।

সোমবার (২৫ মে) সকালে নগরীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান ওই এলাকার আকরাম আলীর ছেলে। অভিযুক্ত ফয়সাল আলী জয় (২৬) পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে আশিকুর তার বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন। ঘটনার দিন সকাল ১০টার দিকে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বেলা ১১টার দিকে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

দামকুড়া থানার ওসি জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, সামান্য অর্থের জন্য এমন মর্মান্তিক হত্যাকাণ্ড সমাজে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ মে ২০২৬
আরও খবর
'দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে': আইএইচটিতে ভূমিমন্ত্রী মিনু

'সবার আগে বাংলাদেশ' নীতিতে জাতিসংঘে দেশের স্বার্থ তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রয়োজনে চিঁড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চ হবে: ডা. শফিকুর রহমান

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

দৈনিক উপচার