শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদপ্রায় ১২ ঘন্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

প্রায় ১২ ঘন্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

favicon
উপচার ডেস্ক :-

জেলা প্রশাসনের সমঝোতার ভিত্তিতে শ্রমিক ফেডারেশনের ঘোষিত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি স্থগিত করায় প্রায় ১২ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নবগঠিত কমিটির ওপর অনাস্থা জানিয়ে সোমবার দিনভর সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, রাতে জেলা প্রশাসকের মধ্যস্থতায় শ্রমিক ফেডারেশন নবগঠিত ২১ সদস্যের কমিটি স্থগিতের ঘোষণা দেয়। একই সঙ্গে ঈদের পর পূর্ণাঙ্গ নির্বাচনের আশ্বাস দেওয়া হয়। এরপরই শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

ধর্মঘট প্রত্যাহারের পরপরই রাত ৯টা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাসের টিকিট বিক্রি শুরু হয়। তবে রাতে অন্যান্য রুটে বাস চলাচল সীমিত থাকলেও মঙ্গলবার সকাল থেকে সব রুটে স্বাভাবিকভাবে বাস চলবে বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন।

রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এজন্য সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।”

অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ মে ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রশিক্ষণের ওপর জোর

ভাসানীর আদর্শে নারী মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান ড. আবু ইউসুফ সেলিমের

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবি ও সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি সই

দৈনিক উপচার