শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীতানোরে সভা সেমিনারেই সীমাবদ্ধ ডাসকো ফাউন্ডেশন, কার্যক্রমেও বৈষম্য

তানোরে সভা সেমিনারেই সীমাবদ্ধ ডাসকো ফাউন্ডেশন, কার্যক্রমেও বৈষম্য

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর তানোরে ডাসকো ফাউন্ডেশনের (DASCOH Foundation) কার্যক্রম সভা-সেমিনার এবং প্রকল্প পরিচিতি সভার মধ্যেই সীমাবদ্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে। তারা জেন্ডার ইক্যুয়ালিটি বা অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের নামে অবহতিকরণ সভা করলেও মাঠপর্যায়ে এর সুফল সাধারণ মানুষ খুব কমই পাচ্ছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীকে সক্ষম করে তুলতে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা বাড়াতে পরিচালিত একটি উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয় তানোরে অবস্থিত ডাসকো ফাউন্ডেশন। কিন্তু সভা সেমিনারে সিমাবদ্ধ থেকে সিএসও সদস্যদের সাথে বৈষম্য আচরণ করা হচ্ছে। তাদের পছন্দের সুবিধাবাদী ব্যক্তিদের নিয়ে সভা সেমিনারের নামে বরাদ্দের অর্থ তসরুফ করছেন সংশ্লিষ্টরা।এনিয়ে তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, এরআগে আমরা দেখেছি ডাসকো ফাউন্ডেশন তানোর উপজেলা প্রজেক্ট সমন্বয়কারী সংশ্লিষ্টরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা, এবং নিরাপদ পানির টেকসই সমাধানে কাজ করেছেন। কিন্তু বর্তমানে ডাসকো সংস্থার তানোর উপজেলা গেটকা প্রজেক্ট সমন্বয়কারী মশিউর রহমান কমিটিতে তার পছন্দের প্রভাবশালী ব্যক্তিদের প্রাধান্য বেশি দিয়েছেন। এতে সুবিধাভোগী  সংবাদকর্মীরা কমিটিতে স্থান পেলেও তার সাংবাদিক ক্লাবের কাউকে রাখা হয়নি। এক্ষেত্রে তাদের কার্যক্রমে সিএসও সদস্যদেরও সাথে বৈষম্য আচরণ লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের চাহিদার পরিবর্তে কিছু বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হচ্ছে এতে কোন ভুল নেই বলে তিনি জানান। 

তানোরে জলবায়ু ও পানিসঙ্কট মোকাবিলা বিষয়ে তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের এক শিক্ষক বলেন, আমার জানামতে ডাসকো ফাউন্ডেশন (DASCOH Foundation) মূলত বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী এবং ইউরোপীয় ইউনিয়নের মতো অংশীদারদের অর্থায়নে তাদের কার্যক্রম পরিচালনা করে। প্রধান অর্থায়নকারীদের মধ্যে অন্যতম হলো সুইজারল্যান্ডভিত্তিক সুইস রেড ক্রস (ঝজঈ) এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC)। কিন্তু দাতা সংস্থার অর্থ মানুষের কল্যাণে ব্যবহার না করে এভাবে তসরুফ করা উচিত নয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এব্যাপারে তানোর ডাসকো ফাউন্ডেশন অফিসের উপজেলা গেটকা প্রজেক্ট সমন্বয়কারী মশিউর রহমান বলেন, ডাসকো মাঠপর্যায়ে টেকসই উন্নয়নমূলক কাজ করতে সভা-সেমিনার ও রিপোর্ট তৈরির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এড়িয়ে গেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ মে ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার